আল মাহমুদ - ক্রন্দন কেন বন্ধনহীনা।bangla kobita বাংলা কবিতা।Caption

 




আল মাহমুদ
ক্রন্দন কেন বন্ধনহীনা
আল মাহমুদ - ক্রন্দন কেন বন্ধনহীনা।bangla kobita বাংলা কবিতা।Caption 

কবিতার তরে পথ ছেড়ে দিয়ে

দাঁড়াই একটু সরে

খালি পায়ে হাঁটে কাব্যের নারী,

একাকী বন্ধ ঘরে।

ত

স্কন্ধে তাহার হাত দিয়ে দেখি

ঘামের লবণজল

মুখ ফেরাতেই একবার শুধু

দুটি চোখ ছলছল ।

ক্রন্দন কেন বন্ধনহীনা

যতবার তারে বলি

হাত খুলে সে তাে দেখায় রেখার

আঁকিবুকি অলিগলি ।

0 Comments